ঢাকা    রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
লিড নিউজ ২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভে অচল সড়ক-রেলপথ, দুই রুটে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন বাসুদেব ইউনিয়নবাসী।

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে সড়ক অবরোধের কারণে বন্ধ রয়েছে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যান চলাচলও। রেলপথ অবরোধের কারণে ঢাকা- সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই দুটি রেলপথে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেনের নিদিষ্ট সময়ে যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

একইসঙ্গে বিক্ষোভকারীরা আখাউড়া আগরতলা সড়ক পথ অবরোধ করায় ভারতগামী যাত্রী ও পণ্যবাহীসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারীরা। স্থানীয়রা জানান, গত মে মাসে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম ভেঙে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। যা এবছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই বিষয়টির প্রতিবাদ করলেও তার কোনো সুরাহা হয়নি। বরং সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলায় যুক্ত করা বরিশল ইউনিয়নের সঙ্গে  যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা করার প্রস্তাব করা হয়।

যার নেপথ্যে কাজ করছেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ আহমেদ ভূঁইয়া। তার আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্ষোভে ফুসে উঠে স্থানীয় জনতা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জানমালের যেন কোনো ক্ষতি না হয় নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লিড নিউজ ২৪

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভে অচল সড়ক-রেলপথ, দুই রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
প্রধান সম্পাদক : কাজী রওনাক হোসেন
বার্তা সম্পাদক :
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত লিড নিউজ ২৪

0:00 0:00
1.0x