ঢাকা    রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
লিড নিউজ ২৪

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

এমএলএসে রেকর্ড গড়ার রাতে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন লিওনেল মেসি। টানা দুই মৌসুমে ইন্টার মিয়ামির জার্সিতে গোল্ডেন বুট জিতে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। বয়স যে কেবলই একটি সংখ্যা, ৩৯ বছর বয়সেও মাঠে তা বারবার মনে করিয়ে দিচ্ছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফরোয়ার্ড।

২০২৬ সালের এমএলএস মৌসুমে নিয়মিত লিগের ৩১ ম্যাচে ২৬ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন তিনি। গোল্ডেন বুটের এই লড়াইয়ে তার ধারেকাছেও কেউ ছিলেন না। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পেতার মুসার গোল সংখ্যা ২২টি এবং ন্যাশভিলের স্যাম সারিজ করেছেন ২১ গোল।

এর আগে ২০২৫ মৌসুমের এমএলএসেও সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সেবার তার নামের পাশে ছিল ২৯ গোল। এবার ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো এই ব্যক্তিগত গৌরব অর্জন করলেন তিনি। এমএলএসের দীর্ঘ ইতিহাসে এর আগে প্রেকি, টেলর টোয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ানডোলস্কি এবং ব্র্যাডলি রাইট-ফিলিপসের মতো তারকারা একাধিকবার গোল্ডেন বুট জিতলেও, কেউ টানা দুই মৌসুমে এই সাফল্য অর্জন করতে পারেননি। মেসিই প্রথম খেলোয়াড় হিসেবে এই অনন্য রেকর্ড গড়লেন।

শুধু নিজে গোল করাই নয়, ইন্টার মিয়ামির আক্রমণভাগে সতীর্থদের গোল করিয়ে দেওয়ার ক্ষেত্রেও সমান কার্যকরী ছিলেন মেসি। ২০২৬ মৌসুমে ২৬টি ব্যক্তিগত গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৭টি গোল করিয়েছেন তিনি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে পুরো মৌসুমে দলটির হয়ে সরাসরি ৪৩টি গোল তৈরিতে অবদান রেখেছেন এই বিশ্বজয়ী অধিনায়ক। তার এই জাদুকরি পারফরম্যান্সের সুবাদেই মাঠজুড়ে দাপট বজায় রেখেছে ইন্টার মিয়ামি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লিড নিউজ ২৪

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
প্রধান সম্পাদক : কাজী রওনাক হোসেন
বার্তা সম্পাদক :
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত লিড নিউজ ২৪

0:00 0:00
1.0x