ঢাকা    রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
লিড নিউজ ২৪

পটুয়াখালীর দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পটুয়াখালীর দুমকিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা। এতে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজ সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সোরাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ও খন্দকার আব্দুল রহিম।

এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুল রহমান খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং জাতীয় জীবনে এ দিনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লিড নিউজ ২৪

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
প্রধান সম্পাদক : কাজী রওনাক হোসেন
বার্তা সম্পাদক :
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত লিড নিউজ ২৪

0:00 0:00
1.0x