ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
তরুণ কণ্ঠ

১৩০ বছর বয়সে হজ করা সেই আলজেরীয় নারী মারা গেছেন


প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১৩০ বছর বয়সে হজ করা সেই আলজেরীয় নারী মারা গেছেন

আলজেরিয়ার সবচেয়ে প্রবীণ নারী হিসেবে পরিচিত হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। প্রচলিত জন্মসাল অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩২ বছর। ২০২৪ সালে ১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যম ভিসা আলজেরির ১৮ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদন থেকে তাঁর মৃত্যুর খবর জানা যায়। ১৮৯৪ সালে আলজেরিয়ার গালমা অঞ্চলের শিনিউ এলাকায় জন্ম নেওয়া সারহুদা জীবনের শেষ বছরগুলো কাটিয়েছেন তেবেসা শহরে, পরিবারের সঙ্গে। আলজেরীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০ বছর বয়সে বিয়ে করেছিলেন সারহুদা। তাঁর ১৫ সন্তান ছিল। জীবনের দীর্ঘ সময় তিনি সন্তান, নাতি-নাতনি ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন।

তবে তাঁর জীবনের যে ঘটনাটি আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি আলোচনায় আসে, সেটি হলো ১৩০ বছর বয়সে হজ পালন। ২০২৪ সালের জুনে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে সৌদি আরবে যান তিনি। এর আগে দুবার ওমরা পালন করেছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মক্কায় যাওয়ার পর তাঁর হজযাত্রা ব্যাপক আলোচনার জন্ম দেয়। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়াও তাঁর হজ পালনের খবর ও ভিডিও প্রকাশ করেছিল।

প্রচলিত জন্মসাল ১৮৯৪ ধরলে, সারহুদা সিতিতি আলজেরিয়ার ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী ছিলেন। তাঁর জীবদ্দশায় দেশটি ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, পরে স্বাধীনতার জন্য লড়াই করে এবং স্বাধীনতা অর্জন করে। এরপরও দেশটির রাজনৈতিক ও সামাজিক জীবনে বহু পরিবর্তন ঘটেছে। ১৩০ বছর বয়সে হজ পালনের ঘটনা সারহুদাকে পরিচিত করে তোলে আলজেরিয়ার বাইরেও। তাঁর মৃত্যুতে দীর্ঘ জীবন ও জীবনের শেষ প্রান্তে পূরণ হওয়া হজের স্বপ্ন আবারও আলোচনায় এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তরুণ কণ্ঠ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


১৩০ বছর বয়সে হজ করা সেই আলজেরীয় নারী মারা গেছেন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image
আলজেরিয়ার সবচেয়ে প্রবীণ নারী হিসেবে পরিচিত হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। প্রচলিত জন্মসাল অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩২ বছর। ২০২৪ সালে ১৩

তরুণ কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত লিড নিউজ ২৪
১৩০ বছর বয়সে হজ করা সেই আলজেরীয় নারী মারা গেছেন
0:00 0:00
1.0x