ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
লিড নিউজ ২৪

হাতিরঝিলে নারীর আত্মহত্যার চেষ্টা: প্রাণ বাঁচালো আনসার

রাজধানীর হাতিরঝিল লেকে স্বামীর ওপর অভিমান করে এক নারীর নিজের জীবননাশের চরম পথ বেছে নেওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দায়িত্বরত আনসার সদস্যরা। গতকাল ০১ নভেম্বর, রবিবার রাত আনুমানিক পৌনে এগারোটার দিকে বাড্ডা বাহির আনসার ডিউটি পোস্টসংলগ্ন গ্রীন পার্ক লেকে এই ঘটনা ঘটে। পারিবারিক টানাপোড়েন থেকে বাঁচতে সুমি আক্তার (৩৫) নামে ঐ নারী আচমকা লেকের পানিতে ঝাঁপ দেন। বিষয়টি তৎক্ষণাৎ নজরে আসে দায়িত্বরত আনসার সদস্য মোঃ তাহিম মোল্লার। তিনি কালক্ষেপণ না করে সেখানে ঘুরতে আসা দুজন নারী দর্শনার্থীর সহায়তায় দ্রুত সুমিকে পানি থেকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

উদ্ধারের পরও সুমি আক্তার চরম মানসিক বিপর্যস্ততার কারণে বাঁচতে চাচ্ছিলেন না এবং বারবার পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ পিসি মোঃ মনির হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাঁকে শান্ত করেন। পরে সুমির দূরসম্পর্কের এক বোনের মাধ্যমে জানা যায়, স্বামী এক মাস ধরে খোঁজ না নেওয়ায় চরম অভিমানে তিনি এই পথ বেছে নিয়েছিলেন।

কর্তৃপক্ষের নির্দেশনায় রাতেই সুমি আক্তারকে তাঁর পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। প্রথম সংসারের একটি কন্যাসন্তান থাকা সুমির এই চরম সিদ্ধান্ত ও আনসার সদস্যদের সাহসিকতায় জীবন ফিরে পাওয়ার ঘটনাটি হাতিরঝিলে উপস্থিত সাধারণ দর্শনার্থীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লিড নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

হাতিরঝিলে নারীর আত্মহত্যার চেষ্টা: প্রাণ বাঁচালো আনসার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
প্রধান সম্পাদক : কাজী রওনাক হোসেন
বার্তা সম্পাদক :
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত লিড নিউজ ২৪

0:00 0:00
1.0x