ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
লিড নিউজ ২৪

অক্টোবরে ডেঙ্গু কেড়ে নিল ১৭৪ প্রাণ

অক্টোবরে ডেঙ্গু কেড়ে নিল ১৭৪ প্রাণ

রেকর্ড করল বিদায়ী অক্টোবর। এ মাসে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়েছে। যদিও মাসের শেষ দিনে (৩১ অক্টোবর) রোগটিতে মৃতের সংখ্যা অনেক কমেছে। 

স্বাস্থ্য অধিদফতরের শনিবারের (৩১ অক্টোবর) প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে দেশে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৩ জন।

এই একজন নিয়েই বিদায়ী অক্টোবরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪ জনে। আর চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা হয়ে গেছে ৪১৯ জন। এর আগে গত সেপ্টেম্বরে চলতি বছরে এক মাসে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু অক্টোবরে সেই সংখ্যা ছাড়িয়ে ডেঙ্গুতে মৃত্যুর নতুন রেকর্ড করল।

অন্যদিকে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৩৫ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন। এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লিড নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

অক্টোবরে ডেঙ্গু কেড়ে নিল ১৭৪ প্রাণ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
প্রধান সম্পাদক : কাজী রওনাক হোসেন
বার্তা সম্পাদক :
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত লিড নিউজ ২৪
অক্টোবরে ডেঙ্গু কেড়ে নিল ১৭৪ প্রাণ
0:00 0:00
1.0x