ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
লিড নিউজ ২৪

মেদ ঝরাবে ভেষজ চা

মেদ ঝরাবে ভেষজ চা

ওজন বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন? চিন্তার কারণ নেই। প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ ভেষজ চা পানেই মিলবে সমাধান। ভেষজ এই চা মেদ ঝরাতে এবং বিপাকহার বৃদ্ধিতে দারুণ সহায়তা করে। চলুন জেনে নেই বিশেষ সে চায়ের রেসিপি-

১. লেবু ও মধু দিয়ে আদা চা

উপকরণ: আদার কুচি (১ টুকরো), লেবুর রস (১ চামচ), মধু (১ চামচ) এবং পানি (১ কাপ)।

তৈরি পদ্ধতি: ফুটন্ত পানিতে আদা কুচি ছেড়ে দিন। ৫ মিনিট ফুটিয়ে নেওয়ার পর পানি ছেঁকে একটি কাপে নিন। কিছুটা ঠান্ডা হয়ে এলে এতে লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন।

উপকারিতা: আদা হজমশক্তি বাড়ায়। এটি আমাদের শরীর থেকে ক্ষতিকর উপাদান বাইরে বার করে দিয়ে মেদ ঝরাতে সাহায্য করে।

২. দারচিনি ও জিরার চা

উপকরণ: জিরা (আধা চামচ), দারচিনি (১ টুকরো) এবং পানি (১ কাপ)।

তৈরি পদ্ধতি: রাতে ১ গ্লাস পানিতে জিরা ও দারচিনির টুকরোটি ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি পাঁচ মিনিট ফুটিয়ে ছেঁকে নিন। হালকা গরম অবস্থায় এই চা পান করুন।

উপকারিতা: দারচিনি ও জিরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা দ্রুত চর্বি গলাতে বিশেষ সাহায্য করে।

৩. গ্রিন টি ও পুদিনার চা

উপকরণ: গ্রিন টি ব্যাগ (১টি), টাটকা পুদিনা পাতা (৪-৫) এবং পানি (১ কাপ)।

তৈরি পদ্ধতি: পানি ফুটিয়ে একটি কাপে নিন। এতে পুদিনা পাতা ও গ্রিন টি ব্যাগটি ৩ থেকে ৪ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর টি ব্যাগটি তুলে নিন। পুদিনা পাতগুলোও তুলে নিতে পারেন। অথবা গরম গরম চায়ের সঙ্গে চিবিয়েও খেতে পারেন।

উপকারিতা: পুদিনা পাতা ও গ্রিন টিতে ভরপুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। তাই এই চা পানে মেদ জমার প্রক্রিয়া ধীর হয় এবং এটি শরীরে শক্তি যোগায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লিড নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেদ ঝরাবে ভেষজ চা

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
প্রধান সম্পাদক : কাজী রওনাক হোসেন
বার্তা সম্পাদক :
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত লিড নিউজ ২৪
মেদ ঝরাবে ভেষজ চা
0:00 0:00
1.0x