ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
তরুণ কণ্ঠ

জামায়াতের আমিরের বক্তব্য ছাত্রলীগ স্টাইলের, অভিযোগ রাশেদ খাঁনের


প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জামায়াতের আমিরের বক্তব্য ছাত্রলীগ স্টাইলের, অভিযোগ রাশেদ খাঁনের

জামায়াতে ইসলামীর আমিরের বিভিন্ন বক্তব্যকে ‘আউল-ফাউল’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জামায়াতের আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ—এ কথা বারবার প্রমাণিত হয়েছে। এই সম্প্রীতি রক্ষায় তাদের কোনো দ্বিধা নেই। জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, “যারা সরকারকে সহযোগিতা করবে না, তারা কীভাবে জনগণকে সহযোগিতা করবে? জামায়াতের আমির মাঝেমধ্যে যে ধরনের ‘আউল-ফাউল’ বক্তব্য দিচ্ছেন, তা দেখে মানুষ হাসি-তামাশা করছে।”

জামায়াতের আমিরের অতীত রাজনৈতিক পরিচয় নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াতের আমির একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। তার বক্তব্যে এখনো ছাত্রলীগের স্টাইল লক্ষ করছেন বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, যারা একাত্তরে বাংলাদেশ চায়নি, তাদের সঙ্গে জোট করে বাংলাদেশ গঠন করা যায় না। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তরুণ কণ্ঠ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


জামায়াতের আমিরের বক্তব্য ছাত্রলীগ স্টাইলের, অভিযোগ রাশেদ খাঁনের

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image
জামায়াতে ইসলামীর আমিরের বিভিন্ন বক্তব্যকে ‘আউল-ফাউল’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জামায়াতের আমির

তরুণ কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত লিড নিউজ ২৪
জামায়াতের আমিরের বক্তব্য ছাত্রলীগ স্টাইলের, অভিযোগ রাশেদ খাঁনের
0:00 0:00
1.0x