ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
তরুণ কণ্ঠ

অপপ্রচার ও অপসাংবাদিকতা রোধে পঞ্চগড়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ


প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অপপ্রচার ও অপসাংবাদিকতা রোধে পঞ্চগড়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ

গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরতে পঞ্চগড়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় শুরু হওয়া কর্মশালায় পঞ্চগড়ের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৫৫ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু সাইম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন।

কর্মশালায় গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পেশাগত মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তরুণ কণ্ঠ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


অপপ্রচার ও অপসাংবাদিকতা রোধে পঞ্চগড়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image
গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরতে পঞ্চগড়ে প্রশিক্ষণ কর্মশালা অনু

তরুণ কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত লিড নিউজ ২৪
অপপ্রচার ও অপসাংবাদিকতা রোধে পঞ্চগড়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ
0:00 0:00
1.0x